🔥 সৌদিয়া, ফ্লাইনাস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলছে বিশেষ অফার! টিকিট বুকিং এবং পাসপোর্টের নির্ভুল ফরম পূরণের জন্য আজই যোগাযোগ করুন।

শর্তাবলী ও নিয়মাবলি (Terms & Conditions)

  • পাসপোর্ট আবেদন: ই-পাসপোর্টের ফর্ম পূরণের সময় সকল তথ্য জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন অনুযায়ী নির্ভুলভাবে প্রদান করতে হবে। ভুল তথ্যের জন্য আবেদনকারীর নিজের দায়ভার গ্রহণ করতে হবে।
  • অ্যাপয়েন্টমেন্ট: অ্যাপয়েন্টমেন্টের সময় ও তারিখ পাসপোর্ট অফিসের বিদ্যমান স্লটের ওপর নির্ভরশীল। FlyGatebd দ্রুততম সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।
  • উমরাহ সার্ভিস: উমরাহ ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঠিক এবং হালনাগাদ হতে হবে। ফ্লাইট ও হোটেলের বুকিং লভ্যতা (Availability) অনুযায়ী পরিবর্তন হতে পারে।
  • সেবামূল্য: আমাদের সার্ভিস চার্জ নির্ধারিত এবং আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। কোনো সরকারি ফি (যেমন: পাসপোর্ট ফি) আমাদের সার্ভিস চার্জের অন্তর্ভুক্ত নয়।
  • নিশ্চয়তা: FlyGatebd শুধুমাত্র আবেদন প্রক্রিয়া ও পরামর্শ সহায়তা প্রদান করে। চূড়ান্ত পাসপোর্ট ইস্যু বা ভিসা প্রাপ্তির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (পাসপোর্অফিস বা কনস্যুলেট) গ্রহণ করে।
  • টিকিট ইস্যু ও কনফার্মেশন: টিকেট বুকিং করার পর পেমেন্ট সম্পন্ন হলে তবেই তা কনফার্ম বলে গণ্য হবে। টিকেটের মূল্য এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী পরিবর্তনযোগ্য।
  • পাসপোর্ট ও ভিসা: আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। ভিসা সংক্রান্ত প্রয়োজনীয়তা যাচাইয়ের দায়ভার সম্পূর্ণ যাত্রীর।
  • পরিবর্তন ও বাতিল: টিকেট বাতিল (Cancellation) বা পরিবর্তনের (Date Change) ক্ষেত্রে এয়ারলাইনসের নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে। এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ফ্লাইগেটবিডি-এর নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে।
  • ভুল তথ্য: টিকেটে নাম বা অন্যান্য তথ্যে কোনো ভুল থাকলে তা অবিলম্বে আমাদের জানাতে হবে। বোর্ডিংয়ের সময় তথ্যের গরমিল হলে দায়ভার ফ্লাইগেটবিডি বহন করবে না।
  • রিফান্ড পলিসি: এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী রিফান্ডযোগ্য টিকেটের ক্ষেত্রে প্রসেসিং সময় সাপেক্ষে টাকা ফেরত দেওয়া হবে। নন-রিফান্ডযোগ্য টিকেটের ক্ষেত্রে কোনো টাকা ফেরতযোগ্য নয়।

আমাদের সম্পর্কে (About Us)

আপনার বিশ্বস্ত ভ্রমণ পার্টনার

FlyGate bd সৌদি আরব বসবাসরত সম্মানিত বাংলাদেশী প্রবাসী ভাইদের একটি সাধারণ কিন্তু অত্যন্ত বিশ্বস্ত ডিজিটাল সহযোগী উদ্যোগ।

অনেক সময় ভাষা বা সঠিক নিয়মের অভাবে প্রবাসীরা বাইরে থেকে টিকিট কাটতে গিয়ে অতিরিক্ত টাকা নষ্ট করেন অথবা পাসপোর্টের ফরম পূরণ করতে গিয়ে বিভিন্ন জটিলতায় পড়েন। আমাদের লক্ষ্য হলো, জাজানসহ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী ভাইদেরকে ঘরে বসেই সম্পূর্ণ স্বচ্ছ ও সাশ্রয়ী উপায়ে সরাসরি অফিশিয়াল এয়ারলাইন্স রেট এবং সরকারি সঠিক তথ্য অনুযায়ী টিকিট ও পাসপোর্ট আবেদন সম্পন্ন করতে সাহায্য করা।

🤝 শতভাগ স্বচ্ছতা (No Hidden Fees)

টিকিটের আসল দাম এবং পেনাল্টি চার্জ সরাসরি এয়ারলাইন্স রসিদ অনুযায়ী দেখানো হয়। কোনো গোপন ফি বা হিডেন চার্জ নেই।

🎯 নির্ভুল ডেটা এন্ট্রি

পাসপোর্ট আবেদনের মতো স্পর্শকাতর কাজে প্রতিটি অক্ষর ও তথ্য নিখুঁতভাবে চেক করার পর চূড়ান্ত সাবমিট করা হয়।

নিরাপদ পেমেন্ট পার্টনার
STC Pay Urpay Al Rajhi Bank bKash Visa / Mastercard