- পাসপোর্ট আবেদন: ই-পাসপোর্টের ফর্ম পূরণের সময় সকল তথ্য জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন অনুযায়ী নির্ভুলভাবে প্রদান করতে হবে। ভুল তথ্যের জন্য আবেদনকারীর নিজের দায়ভার গ্রহণ করতে হবে।
- অ্যাপয়েন্টমেন্ট: অ্যাপয়েন্টমেন্টের সময় ও তারিখ পাসপোর্ট অফিসের বিদ্যমান স্লটের ওপর নির্ভরশীল। FlyGatebd দ্রুততম সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।
- উমরাহ সার্ভিস: উমরাহ ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঠিক এবং হালনাগাদ হতে হবে। ফ্লাইট ও হোটেলের বুকিং লভ্যতা (Availability) অনুযায়ী পরিবর্তন হতে পারে।
- সেবামূল্য: আমাদের সার্ভিস চার্জ নির্ধারিত এবং আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। কোনো সরকারি ফি (যেমন: পাসপোর্ট ফি) আমাদের সার্ভিস চার্জের অন্তর্ভুক্ত নয়।
- নিশ্চয়তা: FlyGatebd শুধুমাত্র আবেদন প্রক্রিয়া ও পরামর্শ সহায়তা প্রদান করে। চূড়ান্ত পাসপোর্ট ইস্যু বা ভিসা প্রাপ্তির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (পাসপোর্অফিস বা কনস্যুলেট) গ্রহণ করে।
- টিকিট ইস্যু ও কনফার্মেশন: টিকেট বুকিং করার পর পেমেন্ট সম্পন্ন হলে তবেই তা কনফার্ম বলে গণ্য হবে। টিকেটের মূল্য এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী পরিবর্তনযোগ্য।
- পাসপোর্ট ও ভিসা: আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। ভিসা সংক্রান্ত প্রয়োজনীয়তা যাচাইয়ের দায়ভার সম্পূর্ণ যাত্রীর।
- পরিবর্তন ও বাতিল: টিকেট বাতিল (Cancellation) বা পরিবর্তনের (Date Change) ক্ষেত্রে এয়ারলাইনসের নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে। এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ফ্লাইগেটবিডি-এর নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে।
- ভুল তথ্য: টিকেটে নাম বা অন্যান্য তথ্যে কোনো ভুল থাকলে তা অবিলম্বে আমাদের জানাতে হবে। বোর্ডিংয়ের সময় তথ্যের গরমিল হলে দায়ভার ফ্লাইগেটবিডি বহন করবে না।
- রিফান্ড পলিসি: এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী রিফান্ডযোগ্য টিকেটের ক্ষেত্রে প্রসেসিং সময় সাপেক্ষে টাকা ফেরত দেওয়া হবে। নন-রিফান্ডযোগ্য টিকেটের ক্ষেত্রে কোনো টাকা ফেরতযোগ্য নয়।